লামায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বান্দরবানের লামা উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চৌলুমঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লংনা মুরুং জানান, বিকেল ৫টার দিকে চৌলুমঝিরিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারী স্থানীয় বাসিন্দা নয় তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লামা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
সৈকত দাশ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬