ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় জামাই বাবু হত্যাকাণ্ডে গ্রেফতার ৪

প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধের জের ধরে আনোয়ার ইসলাম বাবু ওরফে জামাই বাবুকে (৩২) ছুরিকাঘাত করে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- আতাউর রহমান (২৪), জাকির হোসেন (২২), কাউসার আহম্মেদ রিতু (২২) ও রাজন (২২)। পুলিশ জানায়, তারা জামাই বাবু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাই বাবু নিতহ হওয়ার পর ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম খুনিদের ধরতে মাঠে নামে। অভিযানে তাদের শনাক্ত করতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মাদক ব্যবসার বিরোধ নিয়েই জামাই বাবুকে খুন করা হয়েছে। আর বাবু হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জামাই বাবু হত্যকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

শাহাদাত হোসেন/আরএস

আরও পড়ুন