কৃষক লীগ নেতাকে হত্যার হুমকি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুল ইসলাম আজাদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৭৭) করেছেন তিনি।
ডায়েরি থেকে জানা যায়, মুহিবুল ইসলাম আজাদকে গত ২৬ জানুয়ারি থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৬৩১-৫৬২২৬১, ০১৭৪৫-৭৮১২৫৯, ০১৮৬৭-১৯৮১৮৯ নাম্বার থেকে একাধিকবার ফোন করে তিনিসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে। টানা হুমকিতে তিনিসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে কুলাউড়া থানায় ডায়েরি করেন তিনি।
এ ব্যাপারে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব এ ঘটনায় জড়িত হুমকিদাতাদের আটক করা হবে।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর