ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের তিনদিন পর সাবিকুন নাহার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।

সোমবার সকালে উপজেলার কৃঞ্চপুরা এলাকায় মনসুরের পরিত্যাক্ত একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিকুন নাহার উপজেলার শিবপুর গ্রামের জহির কসাইয়ের মেয়ে। জহির পরিবার নিয়ে কৃষ্ণপুরা এলাকায় শংকরের বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের মা আয়েশা জানান, শনিবার সকাল ৮টার দিকে সাবিকুন নাহার বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়।

নিহতের মায়ের অভিযোগ, পুলিশ সঠিকভাবে চেষ্টা করলে তাকে জীবিত উদ্ধার করতে পারতো।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান।

শাহাদত হোসেন/আরএআর/আরআইপি