ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ৭৭ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ০৭:৫১ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

গাজীপুরে ৭৭ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক ও তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের রজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বগুড়ার শাহজাদপুর থানার সাহানগর কামারপাড়া এলাকার নূরুজ্জামানের ছেলে ওমর ফারুক (২৬) এবং ব্রাহ্মমবাড়িয়া সদরের কসবা এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে শাহিন মিয়া (২০)। তবে তারা ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করেন।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রজেন্দ্রপুর এলাকায় সকাল সোয়া ৬দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়।

এ সময় প্রাইভেট কার থেকে দুটি বস্তায় ৭৭ কেজি গাজাসহ ওই দুই যুবককে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস