আয়না বাংলা’র তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
ফটোগ্রাফি গ্রুপ আয়না বাংলার দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। `আলোকচিত্রে মুক্তি` এই শিরোনামে ২৮-৩০মার্চ তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নোয়াখালীর জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে।
শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ। কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতনামা আলোকচিত্র শিল্পী জিয়া উদ্দিন।
আয়না বাংলা অনেক দিন থেকে নোয়াখালীতে ফটোগ্রাফি নিয়ে কাজ করছে। কাজের ধারাবাহিকতায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে ফটোগ্রাফি চর্চাকে বেগবান করতে আয়না বাংলা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বানানোর কাজ করছে এবং খুব শীঘ্রই তা আরো অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে প্রাণে বিশ্বাস করেন তারা।
আলোকচিত্র প্রদর্শনীতে দেশের ৭১জন আলোকচিত্রীর ৭১টি বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক