ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ এনাম বাহিনীর ২ সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার কেরুনতলীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় এনাম বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়।

তবে আটকদের পরিচয় এবং কী পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি