ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

মৃতরা হলো, কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী হাসান মো. শহীদ ও ইসহাক ইব্রাহীম শশী।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জাগো নিউজকে জানান, কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫/৬ জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে লালাখাল বেড়াতে এসেছিলেন। নদীর কিনার দিয়ে হাঁটার সময় তাদের একজন হঠাৎ চোরাবালিতে পড়ে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজন তলিয়ে যান চোরাবালিতে। সন্ধ্যার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সিলেটের অন্যতম পর্যটন স্পট লালাখাল পান্না সবুজ জলের জন্য বিখ্যাত। ভারতীয় পাহাড় থেকে নেমে আসা এখানকার নদীতে ঘুুরে বেড়ানো পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে লালাখালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ও চোরাবালিতে আটকে বিভিন্ন সময় প্রাণ হারান পর্যটকরা।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি