ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে ৬ শিশু পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. বায়োজিদ নামের ৮ বছরের শিশু অপহরণের ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় অপহরণ কাজে ব্যবহৃত পিস্তল, ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ২টি চাকু, চাপাতি, ১ হাজার ২০ পিস ইয়াবা, অপহৃত শিশুদের অজ্ঞান করতে ব্যবহৃত ২৩টি চেতনানাশক ইনজেকশন, ২টি ব্যবহৃত ইনজেকশন, ১৪টি সিরিঞ্জ এবং ১৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, বন্দর উপজেলা থেকে গত ৯ জানুয়ারি ৮ বছরের শিশু বায়োজিদকে অপহরণ করা হয়। অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়।

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদের জনপথ রোড ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা মো. জাকির হোসেন (৫৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা (৪০),  মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরয়ে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) ও মো. আসলাম ওরফে আলামিন (২৮)।

শাহাদাত হোসেন/এএম/পিআর