ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‌‘যতো বেশি কল-কারখানা হবে তত উন্নতি হবে’

প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশে যতো বেশি কল-কারখানা হবে তত দেশের উন্নতি হবে। পাশাপাশি দেশের বেকার শ্রেণিদের কর্মসংস্থানের সুযোগ হবে। এতে করে সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। দেশের বেকারত্ব কমে আসলে অনেক সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে খলাপাড়ায় স্কাসটেল গ্রুপের এবিএল গার্মেন্টস এমিকো কারখানার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির পেছনে নারীদের আত্মকর্মসংস্থান জড়িত। বর্তমানে ৪০% নারীরা গার্মেন্টসে কাজ করছেন। পাশাপাশি অন্যান্য কর্মের সঙ্গে সম্পৃক্ত। নারীরা তাদের মেধায় এগিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে আসায় দেশের মাথাপিছুর আয়ও বেড়েছে।  

প্রতিমন্ত্রী আরও বলেন, নারীদের জন্য স্থানীয়ভাবে একটি মহিলা মার্কেট নির্মাণ করা হবে। সেখানে তারা তাদের তৈরি সামগ্রী বাজারজাত করতে পারবে।

এ সময় এমিকো কোম্পানির ভাইস চেয়ারম্যান মি. এলান চাং, জেনারেল ম্যানেজার নিশাল পেরেরা, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সোলেমান আক্তার, সিআরসিসি মার্কেটিং ডিরেক্টর মি. ইয়াং জি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  

আব্দুর রহমান আরমান/এএম