মুজিবনগর সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত
মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি।
ভুক্তভোগীরা জানান, তারা বিভিন্ন সময় ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর গতকাল রাতে তাদের ৪০ জনকে নেয়া হয় বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মেহেরপুর মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে ১৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মুজিবনগর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা