কালিয়াকৈরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার জোড়াপাম্প এলাকায় শুক্রবার সকালে দুইটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চন্দ্রার জোড়াপাম্প এলাকায় মো. জাকির হোসেনের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মো. রফিকের গোডাউনে ছড়িয়ে পড়ে।
এ সময় এলাকাবাসী এবং খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। আগুনে গোডাউনে রক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ফায়ার সর্ভিসের কর্মীরা বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত