ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে ৫ দিনব্যাপী স্কাউট কর্মশালা শুরু

প্রকাশিত: ০৮:৫০ এএম, ০১ এপ্রিল ২০১৫

গাজীপুরের মৌচাকে  শুরু হয়েছে কাবিং সম্প্রসারণ বিষয়ক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। বুধবার জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত  কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, কর্মশালায় কাব স্কাউটিং সম্প্রসারণের অন্তরায় চিহ্নিতকরণ ও সুপারিশ প্রণয়ন, কাব স্কাউট লিডারদের প্রশিক্ষণ, কাব স্কাউটদের স্কাউটিংএ অন্তর্ভূক্তিকরণ এবং দেশে ও বিদেশে কাব স্কাউটিং সম্প্রসারণের পন্থা খুজে বের করা হবে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ডা. সৈয়দুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী সচিব মজিবর রহমান মান্নান, জাতীয় উপ-কমিশনার ফেরদৌস আহম্মেদ প্রমুখ।

কর্মশালায় কম্বোডিয়া, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশের ১০জন কর্মকর্তাসহ ৬০জন কাব স্কাউট লিডার ও কর্মকর্তা অংশগ্রহন করছেন।

এসএইচএ/এমএস