ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

প্রকাশিত: ০৫:৪১ এএম, ০২ এপ্রিল ২০১৫

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ল্যান্স নায়েক হাবিবুর রহমান নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, মালয়েশিয়ায় মানবপাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা রেজু নদী সংলগ্ন পাহাড়ে অভিযানে যান। এ সময় একদল বন্য হাতি আক্রমণে চালালে বিজিবি সদস্য ল্যান্সনায়েক হাবিবুর রহমান নিহত হয়।

রাতেই নিহত বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ঝালাকাটি জেলার পুব চাদকাঠি এলাকায় পাঠানো হবে।

এআরএস