মুন্সীগঞ্জে বাসচাপায় মাছ ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নূরপুকুর পাড় এলাকার ইউরোপা কোল্ডস্টোরেজের সামনে বাসচাপায় মাছ ব্যবসায়ী দুলাল বর্মন (৪২) নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বাবা নারদ বর্মন জানান, বাঘিয়া বাজার থেকে সিএনজি করে দিঘিরপাড় এলাকায় মাছ কিনতে যাচ্ছিল দুলাল বর্মন। নূরপুকুর পাড় এলাকার ইউরোপা কোল্ডস্টোরেজের সামনে দিঘিরপাড় ট্রান্সপোর্টের বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সেখানেই তার ছেলে মারা যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবিব ইবনে আব্দুলাহ জানান, বেলা ১০টার দিকে হাসপাতালে তার মরদেহ আনা হয়।
টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ঘাতক বাসটি আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে সার্বাধিক বিষয় পর্যালোচনা করছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর