দেলদুয়ারে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা
টাঙ্গাইলের দেলদুয়ারে পরকীয়া প্রেমিক ইয়াসিন মিয়াকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডুবাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াসিন মিয়া উপজেলার ডুবাইল গ্রামের হাসেন মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার ডুবাইল ইউনিয়নের প্রবাসী মফিজুলের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির ইয়াসিনের দীর্ঘদিনের পরকীয়া প্রেম চলছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রবাসী মফিজুলের শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর ঘরে প্রবেশ করেন ইয়াসিন। এ ঘটনা দেখে ফেলায় মফিজুলের শ্বশুর লাল মিয়ার সঙ্গে ইয়াসিনের হাতাহাতি হয়। এসময় লাল মিয়া আহত হয়। পরে বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী লাঠিসোটা দিয়ে ইয়াসিনকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দুইজনের মধ্যে প্রেমঘটিত সর্ম্পক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ২ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৩ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৪ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
- ৫ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়তে উলামায়ে নেতা