ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে চুরি হওয়া ফেব্রিক্স খিলক্ষেত থেকে উদ্ধার

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধে লুণ্ঠিত ২৪ লাখ টাকা মূল্যের ফেব্রিক্স উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আমীর হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আমীর হোসেন নীলফামারী জেলার আরাজীরাম কলা গ্রামের আইয়ূব আলীর ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন।

শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত ফেব্রিক্স উদ্ধার করে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবি পুলিশ এ তথ্য নিশ্চিত করে।  

গত ৯ ফেব্রুয়ারি রাতে চায়না থেকে আমদানিকৃত ঢাকার বনানী এলাকার জেন ট্রেডার্সের ২৪ লাখ টাকার ফেব্রিক্স ডাকাতি করে নিয়ে যায় দুর্বত্তরা।  

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ প্লানা ফিলিং স্টেশনের সামনে থেকে ঢাকার একটি কারখানার প্রায় ২৪ লাখ ফেব্রিক্স ডাকাতি করে নিয়ে যায় দুর্বত্তরা। পরে মালিকপক্ষ বন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে দায়িত্ব দেয়া হলে প্রযুক্তির মাধ্যমে ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আমীর হোসেনকে গ্রেফতার এবং লুণ্ঠিত হওয়া ফেব্রিক্স উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে আমীর হোসেন নিজের দোষ স্বীকার করে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম