ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিদ্যুস্পৃষ্টে বাসচালক নিহত

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৫ এপ্রিল ২০১৫

গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় রোববার সকালে বিদ্যুস্পৃষ্ট হয়ে মুজিবুর রহমান (৪০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। তিনি ইটাহাটা (কলাবাগান) এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মুজিবুর রহমান নিজ বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএইচএ/পিআর