বাঁশের চটা দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে আরিফরা
স্কুলে কোনো শহীদ মিনার নেই। তাই বলে কি আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারবো না। নিজেরাই বাঁশের চটা দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। সোমবার সকাল থেকে বিকেল গড়িয়েছে শেষ করতে।
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আরিফ হোসেন জাগো নিউজকে এসব কথা জানান।
স্কুলছাত্র আরিফ আরও জানায়, মঙ্গলবার সকাল ৭টায় আমরা সবাই মিলে বিদ্যালয়ের মাঠে বাঁশ ও কাগজ দিয়ে নির্মাণ করা শহীদ মিনারে একসঙ্গে ফুল দিবো।
১৯৬নং জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিমউদ্দীন সরদার জানান, বিদ্যালয়ে একটি শহীদ মিনার প্রয়োজন। তাছাড়া বিদ্যালয়ে বিদ্যুতের লাইন নেই। খেলার মাঠটিও মাছের ঘের করছে বিভিন্ন ব্যক্তি। ১৮৬ জন শিক্ষার্থীর জন্য একটা মাত্র ল্যাট্রিন। নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে ছেলে-মেয়েদের নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, ছাত্র সমাবেশ, র্যালি, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেনকে অবহিত করা হলে তিনি জাগো নিউজকে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ জানালে শহীদ মিনার তৈরির ব্যবস্থা করা হবে। তাছাড়া বিদ্যালয়ের খেলার মাঠটিও সংস্কার করা হবে।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
- ২ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ৩ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৪ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৫ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের