মুন্সীগঞ্জে গাড়িচাপায় এনজিও কর্মী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা-গোমতী সেতুর ওপর গাড়িচাপায় প্রণব সাহা (৪২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রণব সাহা বাংলাদেশ ব্যুরো এনজিও’র গৌরিপুর ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট হাসেম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দেখে বোঝা যায় ওই এনজিও কর্মীকে কোনো গাড়ি সামনে থেকে চাপা দিয়েছে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বর্তমানে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত প্রণব সাহা তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে মুন্সীগঞ্জ শহরের মনিকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম