কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শান্ত চন্দ্র ধর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের নির্পণ চন্দ্র ধরের ছেলে। শান্ত উপজেলার বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাঝি এবং মা স্থানীয় প্রাণ-আরএফএল কারখানায় কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মা বাড়িতে না থাকায় শিশু শান্তর দেখভাল করতেন তার দাদী। প্রতিদিনের মতো দুপুরে স্কুুল থেকে বাড়ি ফিরে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে।
এর ফাঁকে শিশু শান্ত ঘরে ঢুকে বিদ্যুতের লাইন সংযুক্ত বোর্ডে আঙুল ঢুকিয়ে দেয়। পরে তার দাদী ঘরে ঢুকে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত