অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৪ জনকে জরিমানা
প্রতীকী
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ি ও লক্ষ্মীপুরা এলাকায় ৪ জনকে ৩ লাখ ৮৫ হাজার ৪৬৯ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ জরিমানা করেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত শিববাড়ি ও লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে শিববাড়ি এলাকার মো. মতিউর রহমানকে এক লাখ ৪৮ হাজার ৬৭৩ টাকা, লক্ষ্মীপুরা এলাকার আলা উদ্দিনকে এক লাখ ৭৮ হাজার ৩১২ টাকা, একই এলাকার মো. আব্দুল আজিজকে ৩০ হাজার ১৩৬ টাকা এবং মো. মজিবুর রহমানকে ২৮ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
- ২ ফুটবল খেলা মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ৩ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর
- ৪ ১৫০০ থেকে ৩০০ টাকায় নেমেছে মোটরসাইকেল চালকদের আয়
- ৫ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার