গাজীপুরে সিরামিকস কারখানার কার্টনের গোডাউনে আগুন
ফাইল ছবি
গাজীপুরে হোতাপাড়া এলাকার হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজের কার্টনের গোডাউনে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের গাজীপুরের জয়দেবপুর এবং শ্রীপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই কারখানার কার্টুনের গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও শ্রীপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে রক্ষিত কার্টন ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত