খাগড়াছড়িতে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই
খাগড়াছড়িতে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। মাঝে কয়েকবার বিদ্যুৎ এলেও কয়েক মিনিটের বেশী স্থায়ী হয়নি।
টানা বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন খাগড়াছড়ি জেলা ও রাঙ্গামাটি জেলার একাংশের প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহক। সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মজীবী, শিক্ষার্থী, গৃহিণী ও ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন সংবাদকর্মীরাও।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা রাজর্ষি চাকমা জাগোনিউজকে জানান, টানা বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালের শিশু ও প্রসূতি রোগীদের নিয়ে মারাত্মক বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে নিউমোনিয়া রোগীদের নেমুলাইজার ও গ্যাসথেরাপি দিতে না পারলে তাদের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে।
খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উগাপ্র জানান, কয়েক দফার ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি অংশে লাইন ফল্ট করায় পুরো খাগড়াছড়ি জেলা ও রাঙ্গামাটির তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহের কেন্দ্রটি চট্টগ্রামের হাটহাজারী থেকে দীর্ঘ প্রায় ১০০ কিলোমিটার দূরে হওয়ায় ক্রটি খুঁজে পেতে কষ্ট হচ্ছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না।
এদিকে এইচ.এস.সি পরীক্ষার্থীদের লেখাপড়ার চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬