পাটগ্রাম সীমান্তে ১৭টি ভারতীয় গরু আটক
লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ১৭টি ভারতীয় গরুসহ একটি ভটভটি আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের ৮১২নং পিলারের কাছ থেকে গরুগুলো আটক করা হয়।
আটক মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মুল্য তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
লালমনিরহাট-১৫ বিজিবির পাটগ্রাম পানবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে গরুগুলো উপজেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
রবিউল ইসলাম/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬