গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর
প্রতীকী ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ১০টি ঘর ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর মো. মোর্শেদুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান এলাকার নূরুল আমিনের ভাড়াবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে এ স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
বৈদুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১০টি ঘর এবং ওইসব ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুটবল খেলা মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ২ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর
- ৩ ১৫০০ থেকে ৩০০ টাকায় নেমেছে মোটরসাইকেল চালকদের আয়
- ৪ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ৫ চাঁদাবাজিতে বাধা, ছাত্রদল নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীদের আগুন