গাজীপুরে বালুর নিচে শ্রমিকের মরদেহ
গাজীপুরে বালুর নিচ থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার তুরাগ নদীর পাড়ে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আবদুল হামিদ (৫৫)। তিনি ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল এলাকার আহসান উল্যাহ ব্রিকসের শ্রমিক ছিলেন।
জয়দেবপুর থানার কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ইটভাটা থেকে হামিদ বাজার করতে কর্ড্ডা বাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে শ্রমিকরা রাইমাইল এলাকার ঘটনাস্থল থেকে বালু অন্যত্র সরানোর সময় বালুচাপা অবস্থায় তার মরদেহ দেখতে পান।
তিনি আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুটবল খেলা মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ২ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর
- ৩ ১৫০০ থেকে ৩০০ টাকায় নেমেছে মোটরসাইকেল চালকদের আয়
- ৪ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ৫ চাঁদাবাজিতে বাধা, ছাত্রদল নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীদের আগুন