বেনাপোল সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২১টি স্বর্ণের বারসহ এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোল নো-ম্যানসল্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নূর ইসলাম (৪৫) বেনাপোল গাতিপাড়া গ্রামের বারর আলী শেখের ছেলে ও বেনাপোল কাস্টস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডি এজেন্ট মহিউদ্দিন অ্যান্ড সন্সের কর্মচারী।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা নো-ম্যানসল্যান্ড থেকে নূর ইসলামকে আটক করে। পরে তার পায়ের জুতা থেকে উদ্ধার করা হয় ১ কোটি টাকা মূল্যের ২ কেজি ৪৪৮ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বার।
আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর ও উদ্ধারকৃত স্বর্ণের বার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা