পাকশীতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ফুরফুরা শরিফের মাজারের সামনে মাঠের ভিতর আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
সোমবার সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর জানান, মরদেহ পাবনা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মরদেহের পরণে লুঙ্গি ও শার্ট রয়েছে। মরদেহের পাশে দুটি গুলির খোসা পাওয়া গেছে। শরীরেও গুলির চিহ্ন রয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাজারে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি
- ২ কাল পরতেন বিয়ের শেরওয়ানি, আজ গায়ে জড়ালো কাফন
- ৩ ঈদগাহ মাঠের অস্থায়ী দোকানে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণপিটুনি
- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব রেলগেট ‘অটো সিস্টেম’ করা হবে: কৃষিমন্ত্রী
- ৫ তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ, বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে