ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৯ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের সাত দিন পর মো. সাজিদুল্লাহ (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘাটুরাস্থ ২ নম্বর গ্যাসফিল্ড সংলগ্ন একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজিদুল্লাহর বাড়ি সদর উপজেলার সুহিলপুর গ্রামে।

নিহতের স্বজনা জানান, সাতদিন আগে বাড়ির পাশে খেলার সময় সাজিদুল্লাহ নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাজিদুল্লাহর বাবা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘাটুরাস্থ ২ নম্বর গ্যাসফিল্ড সংলগ্ন একটি জমিতে সাজিদুল্লাহর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমজেড/বিএ/পিআর