সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ইমন আহম্মেদ সেলিম নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের ছালে আহম্মদ ভূইয়ার ছেলে।
এ বিষয়ে রোবায়েত হায়াত শিপলু জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারবাংলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ইমন আহম্মেদ সেলিম দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে উঠিয়ে আনার চেষ্টা করে। এ সময় সেলিমকে বাধা দেয়ায় উক্ত ছাত্রীকে চর থাপ্পড় মারে।
এ ঘটনায় ছাত্রীর নানা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ইমন আহম্মেদ সেলিমকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতার সেলিমকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর বাড়িতে স্বজনদের আহাজারি
- ২ টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে বিএনপি
- ৪ পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- ৫ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক