সিদ্ধিরগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকাস্থ সুলতানা মনিরের ভাড়াটিয়া বাসা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কামরুল (২৭), বিউটি (২০), সোলেয়মান (৩২), নাঈম (১৯), সাইদুর (৪০) ও মানিক (২৫)।
ডিবি পুলিশের উপ-পরিদশক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকার সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার সকালে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
শাহাদত হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিঘির ঘাট থেকে কুকুরকে টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ২ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৩ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৪ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
- ৫ রাস্তার পাশের ঝোপে পড়েছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি