মানিকগঞ্জে ২১ কেজি গাঁজাসহ একজন আটক
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটক মুন্নু মিয়া (৪৫) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বোনাপোলগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ২১ কেজি গাঁজাসহ মুন্নু মিয়াকে আটক করা হয়।
মুন্নু মিয়া নিজেও হানিফ পরিহনের অপর একটি বাসের নিয়মিত চালক। বর্তমানে তিনি ছুটিতে আছেন বলে জানায় পুলিশ।
বি.এম খোরশেদ/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন