ফতুল্লায় হরকাতুল জিহাদ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা রবিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিন ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার খোকন মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনার অভিযোগে ভোরে রবিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সরকারিবিরোধী প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়েছে।
জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা রবিন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
শাহাদৎ হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিঘির ঘাট থেকে কুকুরকে টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ২ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৩ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৪ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
- ৫ রাস্তার পাশের ঝোপে পড়েছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি