রং নম্বরে প্রেম, সিএনজিচালকের হাতে ধরা
ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জে বান্ধবীকে দিয়ে প্রেমের অভিনয় করে পাওনাদারের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে নারীসহ আটজন আটক হয়েছেন। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
আটকরা হলেন, সুমাইয়া আক্তার, মাহফুজ শাওন, জীবন, হাবিব, মিঠু, ইমরান, রবিউল ইসলাম ও আতিয়ার হোসেন। আটক আটজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাওনা টাকা না দিয়ে এক ব্যক্তি টালবাহনা করায় বান্ধবী সুমাইয়া আক্তারকে দিয়ে প্রেমের অভিনয়ের মাধ্যমে টাকা আদায়ের পরিকল্পনা করেন সহপাঠীরা।
কিন্তু বান্ধবী সুমাইয়াকে পাওনাদারের নম্বর দিতে গিয়ে ভুল করেন সহপাঠীরা। সুমাইয়া ওই ভুল নম্বরে কল দিয়ে সিএনজিচালক আতিয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
একপর্যায়ে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় দেখা করতে আসেন তারা। এ সময় সিএনজিচালক আতিয়ারকে পাওনাদার ভেবে আটক করেন সহপাঠীরা।
পরে ওই সিএনজিচালক ডাক-চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় তাদের আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেল তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।
সিএনজিচালক আতিয়ার জানান, তার সঙ্গে মোবাইলে প্রেমের অভিনয় করে মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নিতেই এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন তারা।
আটকরা ফতুল্লার সাইনবোর্ড এলাকায় তুষারধারা এলাকার বাসিন্দা। তারা জানায়, তাদের এক বন্ধু এক ব্যক্তির কাছে টাকা পেতেন।
কিন্তু ওই ব্যক্তি টাকা দেব দিচ্ছি করে টালবাহানা করে আসছিলেন। পরে বান্ধবীকে দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে টাকা উদ্ধারের পরিকল্পনা করেন তারা। কিন্তু ভুল নম্বর হওয়ায় পাওনাদারের সঙ্গে প্রেম করতে গিয়ে প্রেম হয় সিএনজিচালকের সঙ্গে। আর সেটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিঘির ঘাট থেকে কুকুরকে টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ২ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৩ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৪ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
- ৫ রাস্তার পাশের ঝোপে পড়েছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি