ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৈশ প্রহরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১২ মার্চ ২০১৭

কুমিল্লার দাউদকান্দিতে শফিকুল ইসলাম নামের এক নৈশ প্রহরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে তার স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের নিউ মার্কেটের নৈশ-প্রহরী শফিকুল ইসলামকে (৫০) দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে হত্যা করে। রোববার তার মরদেহ পুলিশ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন।  

রাতে মুঠোফোনে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার রহস্য এখনো উদৎঘাটন করা যায়নি। ধারণা করা হচ্ছে চুরিতে বাধা দেয়ায় তাকে হত্যা করে শরীরে আগুন দেয়া হয়।                

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি