বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ২৮ জেলে অপহৃত
বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জন জেলেসহ এফবি জয়নাল নামের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রলার মালিক জয়নাল জানান, তার ট্রলারটি ৩০ জন মাঝি মাল্লা নিয়ে সোনাদিয়া চ্যানেলে মাছ আহরণ করছিল। এ সময় জলদস্যুরা তার ট্রলারটিকে অপহরণ করে। পরবর্তীতে ওই ট্রলার থেকে দুইজন জেলে সাগরে লাফ দেয়। বাদশা ও সোলায়মান নামের এ দুইজন জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করেছে। ওই দুই জেলে তাকে ফোন করে বিষয়টি জানান।
তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। তিনি বলেন, ট্রলারটির খোঁজের জন্য তিনি নিজেই অন্যান্য ট্রলার নিয়ে সাগরে সন্ধান চালাচ্ছেন।
এসএস/এআরএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান