না.গঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ শহরে ৩ চাঁদাবাজকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তারা দিনের বেলায় রাস্তায় চাঁদাবাজি আর রাতে মাদক ব্যবসা করে বলে দাবি পুলিশের।
শনিবার সকালে শহরের নিতাইগঞ্জের নলুয়াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে দুপুরে পুলিশ তা নিশ্চিত করে। গ্রেফতাররা হলেন, মাসুদ ওরফে জামাই মাসুদ (৪২), আদিল (৩৫) ও শাহ আলম (৩২)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক হাওলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতাররা স্থানীয় রাজনৈতিক নেতাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে শহরের নলুয়াপাড়া এলাকায় অটোরিকশা থেকে চাঁদা আদায় করতেন। পাশাপাশি রাতের বেলায় মাদক বিক্রি করতেন।
এমন অভিযোগে শনিবার সকালে অভিযান চালিয়ে জামাই মাসুদ, আদিল ও শাহআলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম