ঝড়ে ঘরচাপায় কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে আব্দুল আওয়াল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ছোট বৈন্যা গ্রামে এই ঘটনা ঘটে। আওয়াল ঘিওর উপজেলার ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকেলে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার সময় আব্দুল আওয়াল ঝড়ের কবলে পড়েন। এ সময় তিনি ছোট বৈন্যা গ্রামের কোমর আলীর বাড়িতে আশ্রয় নেন।
ঝড়ে ওই বাড়ির চৌচালা টিনের ঘরটি ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় কোমর আলীর বাড়ির আরও তিন সদস্য আহত হয়। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বি এম খোরশেদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন