কুমিল্লায় ব্যবসায়ীর স্ত্রী খুন
কুমিল্লায় হাজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই গৃহবধূ ৫ সন্তানের জননী। তার স্বামী শাহ আলম পেশায় পোলট্রি ফার্মের ব্যবসায়ী। শনিবার দিবাগত রাতে ওই নারী বাড়িতে একাই ছিলেন। রোববার সকালে লোকজন ঘরের বাইরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেয়।
ঘটনাস্থল থেকে মুঠোফোনে দেবিদ্বার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে নিহতের স্বামীসহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো ঘটনার মোটিভ জানা যায়নি।
মো. কামাল উদ্দিন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন