ফতুল্লায় হোসিয়ারি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় রূপাইয়া হোসিয়ারি নামক একটি কারখানার মার্কেটিং অফিসার ফাহিমকে (২৪) পিটিয়ে হত্যা করেছে একই কারখানার দুই শ্রমিক। রোববার সকালে ফতুল্লার কাশিপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম মুন্সিগঞ্জের কাগজীপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি তার ভগ্নিপতি রাশেদ শিকদারের মালিকানাধীন ওই কারখানার মার্কেটিং অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
কারখানার মালিক রাশেদ শিকদার জানান, ফাহিম দায়িত্ব পালন শেষে রাতে কারখানায় ঘুমিয়ে ছিলেন। এসময় কারখানার শ্রমিক সোহাগ (২০) ও তার ভাতিজা ইউসুফও ছুটির পর কারখানায় ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তিনি এসে কারখানা তালা বন্ধ পান। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ফাহিম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে ফাহিমের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ফাহিম মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ফাহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহের গফরগাও দেওয়ানগঞ্জের বোরহান মিয়ার ছেলে সোহাগ ও তার ভাতিজা ইউসুফের সঙ্গে ফাহিমের পূর্ববিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের পক্ষ হতে মামলা করলে আসামিদের গ্রেফতার করা হবে।
শাহাদাত হোসন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম