না.গঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
নারায়ণগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আশরাফুল ইসলাম রোমান (৩৪) স্বীকারোক্তিতে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে রোমানকে গ্রেফতার করে রিমান্ডে আনে ডিবি পুলিশ।
রোববার সকালে আশরাফুল ইসলাম রোমান স্বীকারোক্তিতে বন্দর ও আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল তিনটি উদ্ধার করা হয়। গ্রেফতার রোমানকে রোববার দুপুরে আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আশরাফুল ইসলাম রোমান নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুর এলাকার নরুল আমিনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম রোমান নিজেকে কখনো পুলিশের লোক আবার কখনো আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল বিক্রি করে।
এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে আশরাফুলের সহযোগীদের গ্রেফতার করা হলে তিনি পালিয়ে যায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে আনা হয়।
তিনি বলেন, রিমান্ডে থাকা অবস্থায় আশরাফুল ইসলাম রোমানের তথ্যমতে বন্দর উপজেলার রোমানের ভাড়া বাড়ি ও আড়াইহাজার উপজেলায় শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম