টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলের সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়ায় তিন ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, করাতিপাড়ায় দুটি ট্রাক মুখমুখি সংঘর্ষ হওয়ার সময় পিছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মনিরুজ্জামান (৩৫) নিহত হন।
নিহতের বাড় যশোরে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এএইচ/বিএ/এমএস