ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অ্যাম্বুলেন্সে মদ, যবিপ্রবির দুই ছাত্রসহ আটক ৩

প্রকাশিত: ০২:৪১ এএম, ২১ মার্চ ২০১৭

যশোরে অ্যাম্বুলেন্স থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই ছাত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার মধ্যরাতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন, যবিপ্রবির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র কামরুজ্জামান সনি ও স্বাগতম বিশ্বাস এবং অ্যাম্বুলেন্স চালক মিজারুল কবির।

চৌগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দারোগা জামালের নেতৃত্বে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়।

এ সময় ওই অ্যাম্বুলেন্স থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক করা হয় যবিপ্রবির ওই দুই ছাত্র ও অ্যাম্বুলেন্স চালককে।

মিলন রহমান/এফএ/জেআইএম