ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ৩ দিনের সফরে বাংলাদেশে

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৭

ঢাকা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে আলাপন দম্পতি বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুদস সালাম, বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান ও চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি এসএম ইকবাল আহমেদ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম জানান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন স্বস্ত্রীক ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। সোনাগাঁও হোটেলে রাতযাপন শেষে বুধবার ঢাকা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থানকালীন সময়ে ভারতেশ্বরী হোমস এবং কুমুদিনী ট্রাস্ট পরিদর্শন করবেন। শুক্রবার পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পরিদর্শন শেষে ওই দিনই ভারতে ফিরে যাবেন বলে জানান তিনি।

এমএএস/পিআর