জয়পুরহাটে ফেনসিডিলসহ তরুণী আটক
জয়পুরহাটে ৮৭৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোছা. শারমিন আক্তার কেয়া (২২) নামে এক তরুণী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা। শনিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার দমদমা পাড়াস্থ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মো. শাহাদৎ মন্ডলের স্ত্রী। র্যাব সূত্রে জানায়, দমদমা পাড়াস্থ মৃত আবুল হোসেনের বাড়ির নিচতলায় তল্লাসি চালিয়ে আসামীর ঘরের ষ্টোর রুম হতে ৮৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, আটককৃতের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এসএস/এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান