বাগেরহাটে ট্রলারডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৪
ফাইল ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জের প্রমত্তা পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে নাদিরা বেগম নামে আরো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাদিরা বেগমের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার ফুলাতা গ্রামে। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর পরপরই ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
শওকত আলী বাবু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার