সিদ্ধিরগঞ্জে মশার কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
সিদ্ধিরগঞ্জে একটি মশার কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় কামাল এবং মাকসুদের মালিকানাধীন মারিয়া প্রডাক্ট নামের মশার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ফ্যাক্টরির কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানিয়েছে মালিক পক্ষ। আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, ওভারহিটের কারণে কারখানাটিতে আগুন লাগে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
হোসেন চিশতী সিপলু/এএম/এমএস