ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে নিহত ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে আবদুল মান্নান (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়া ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস,এএইচ