মৌলভীবাজারে সোয়াট টিম
মৌলভীবাজারের সন্দেহভাজন দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট টিম।
বুধবার বিকেল ৫টার দিকে সোয়াটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ইতোমধ্যে জঙ্গি আস্তানা দুটির গ্যাসের লাইন বিচ্ছিন করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে ওই দুই জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির দুই কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ওই এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা